ঢাকা শহরের মাদকাসক্ত শিশুদের পরিসংখ্যান
বিভাগ: নগর শিশু
ঢাকা শহরে মাদকাসক্ত (সিগারেট বাদে) শিশু অন্তত ৪ হাজার। এদের অধিকাংশ
টোকাই বাকীরা চুরি পকেটমারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং কিছু সংখ্যক
কুলি, রিকশা শ্রমিক ও ছোটখাটো পেশায় নিয়োজিত। গত ৩০শে জানুয়ারী, ২০০৭ইং
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ঢাকা
শহরে শিশুদের মাদক গ্রহণের বর্তমান অবস্থা সম্পর্কিত এক গবেষণা রিপোর্ট ঐ
তথ্য প্রকাশ করে। উক্ত রিপোর্টের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়
সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের চেয়ারর্পাসন ওয়াহিদা বানু।
বক্তব্য রাখেন পরিচালক ওয়াই এম মোশারফ হোসেন, টিডি এইচ নেদারল্যান্ড এর কোঃ
অর্ডিনেটর মাহমুদুল কবীর।
রিপোর্টে বলা হয় যে, ঢাকা শহরের ২৮টি থানায় মোট ২২৯টি চিহ্নিত স্থানে
মাদকাসক্ত শিশুদের উপর জরিপ চালানো হয়। এতে ৩ হাজার ৬২৫ জন মাদকাসক্ত
সিগারেট আসক্ত শিশু পাওয়া যায়। এর মধ্যে হেরোইন সেবনকারী ৭৭৫ জন, গাজা
সেবনকারী ২৭৬০ জন এবং সুচের মাধ্যমে মাদক গ্রহণ করে ৯০ জন। এসব শিশুর মধ্যে
৫০ দশমিক ৪ শতাংশ টোকাই, শূন্য দশমিক ৬ শতাংশ পকেটমার। ১১ দশমিক ৯ শতাংশ
চুরি, ২ দশমিক ১ শতাংশ ছোটখাটো ব্যবসা ও ১৭ শতাংশ শিশু কুলি, ভিাবৃত্তিসহ
বিভিন্ন পেশায় রয়েছে। এসব শিশু প্রতিদিন ১২০ থেকে ১০ টাকা মাদকের পিছে ব্যয়
করে।
|